ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড. মঈন খান রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার ধলেশ্বরীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কুড়িগ্রামে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি বরিশালে মা ইলিশ রক্ষায় বিভাগীয় জন সচেতনতা সভা অনুষ্ঠিত বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি তিস্তার পানি ওঠানামায় পাকা ধান নিয়ে চরের কৃষকের দুশ্চিন্তা

রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার ধলেশ্বরীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে ধলেশ্বরী নদীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত করেছে ‘রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকা’।

বুধবার দুপুরে উপজেলার বান্দুলদিয়া বকুলতলা ঘাটে রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার উদ্যোগে এসব ‘পোনা অবমুক্ত’ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

আয়োজকরা জানান, নদী-নালা ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে আজ ধলেশ্বরী নদীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উদ্যোগের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার প্রেসিডেন্ট শাহীন উদ্দিন, প্রজেক্ট চেয়ার কাজী রওনক হোসেন, সাবেক প্রেসিডেন্ট মুনা ইকবাল, প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ আবেদ, রোটারি ক্লাব অব কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মুহাইমিন লাক মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, ‘রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকা’র উদ্যোগে এরআগেও তাড়াইলের ধলেশ্বরী নদীর বান্দুলদিয়া বকুলতলা ঘাট এলাকায় শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা, সুপেয় পানির ব্যবস্থা এবং দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার ধলেশ্বরীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত

আপডেট টাইম : ০২:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬