ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি তিস্তার পানি ওঠানামায় পাকা ধান নিয়ে চরের কৃষকের দুশ্চিন্তা এডেন বিমানবন্দরে হুতির হা/মলা ৭ অক্টোবরের বার্ষিকীতে গা/জায় ইসরায়েলের হা/মলায় নি/হত অন্তত ২ সাতক্ষীরায় ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক আলোচনা তানজানিয়ার খনিশ্রমিকের প্রাণহানির ঘটনায় লন্ডনের শীর্ষ স্বর্ণ ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে মামলা আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় দিনাজপুরে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী তন্ময় রায়কে ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক আলোচনা

জেলা শহরে ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যার ঘটনায় ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক আলোচনা সভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভা থেকে জাকারিয়া হত্যার বিচার নিশ্চিত ও বাস্তবায়নের দাবিতে ৩৮টি অরাজনৈতিক সংগঠনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

সভায় বক্তারা জাকারিয়া হত্যার সুষ্ঠু তদন্ত ও এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, জাকারিয়া হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা সম্মিলিতভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেমের সভাপতিত্বে ও জাকারিয়া খাঁনের ফুফাতো ভাই শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, জেলা বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, জেলা আইনজীবি ফোরামের আহবায়ক অ্যাড. আকবার আলী, সাবেক কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, বিএনপি নেতা সিরাজুল ইসলাম বাবু, ছাত্রদল সভাপতি আবু রায়হান, সিএন্ডএফ সাধারণ সম্পাদক আবু মুছা, সাংবাদিক মহিদার রহমান, জুলাই ছাত্র আন্দোলন নেতা আল ইমরান ইমু প্রমুখ।

সভা শেষে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অ্যড. আজাদ হোসেন বেলাল ও কামরুল ইসলাম ফারুক। এছাড়া ডা. আবুল কালাম বাবলাকে আহ্বায়ক এবং মাসুম বিল্লাহ শাহীনকে সদস্য সচিব করে একটি কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৩৮টি সংগঠনের প্রত্যেকটি থেকে তিনজন করে সদস্য থাকবেন।

উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানে মারামারি ঠেকাতে গিয়ে সন্ত্রাসী নাহিদের ছুরিকাঘাতে মারা যান কলেজ ছাত্র জাকারিয়া খাঁন। এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামীসহ ৩ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি

সাতক্ষীরায় ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক আলোচনা

আপডেট টাইম : ১২:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬