ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় দিনাজপুরে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী তন্ময় রায়কে ফুলেল শুভেচ্ছা জবি ছাত্রী হলে কারাতে ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সারাদেশ ব্যাপী শিশু অধিকার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন করলেন সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা দুই-তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি

খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী তন্ময় রায়কে ফুলেল শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি:

খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেছেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় তিনি একাডেমিতে উপস্থিত হয়।দীর্ঘ বছর পর চিত্রশিল্পী মিলন বিশ্বাস ও তন্ময় রায় একসঙ্গে মিলিত হওয়ায় খুলনা আর্ট একাডেমিতে তৈরি হয় আবেগঘন পরিবেশ। একপর্যায়ে তন্ময় রায় চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন। তাদের দীর্ঘদিনের শিল্পজীবনের স্মৃতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের এই মুহূর্তটি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের সৃষ্টি করে। এসময় চারুকলা ভর্তি কোচিংয়ের ১৭তম ব্যাচের নবীন চারুশিল্পীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় ক্লাসে উপস্থিত ছিলেন ১৭তম ব্যাচের শিক্ষার্থী চৈতি দাস, তৃষা জোদ্দার ও অনিশা দাস। চিত্রশিল্পী তন্ময় রায় চিত্রশিল্পী মিলন বিশ্বাসের খুলনা আর্ট কলেজের ছোট ভাই।

বর্তমানে তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত। ঢাকার শেখেরটেক, আদাবরে তার অফিস। বিশেষ কাজের কারণে অল্প সময়ের জন্য তিনি খুলনায় অবস্থান করছেন।খুলনায় অবস্থানকালে তন্ময় রায় চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে ফোন করলে তিনি তাকে খুলনা আর্ট একাডেমিতে আসার আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি একাডেমি পরিদর্শনে আসেন।পরিদর্শনকালে তন্ময় রায় খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা ঘুরে দেখেন। সেখানে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক ও শিল্পসংশ্লিষ্ট নিদর্শন দেখে তিনি প্রশংসা করেন এবং ঐতিহ্য সংরক্ষণের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।পরে ১৭তম ব্যাচের শিক্ষার্থী চৈতি দাস শিল্পী শচীন দেব বর্মন এর একটি লোকগীতি বা পল্লীগীতি কে যাস রে ভাটির গাঙ বাইয়া গানটির গীতিকার মীরা দেব বর্মন এবং গানটি পরিবেশন করেন।

গান শুনে মুগ্ধ হন তন্ময় রায়। এ সময় তিনি শিক্ষার্থীদের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতা চর্চার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।পরে হালকা নাস্তা ও চা পানের সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে খুলনা আর্ট কলেজের বিভিন্ন স্মৃতি, অতীতের শিল্পচর্চা এবং বর্তমান প্রজন্মের শিল্পশিক্ষা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন তন্ময় রায়। একই সঙ্গে ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের আঁকা ছবি দেখে তিনি তাদের কাজের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন।তন্ময় রায় বলেন, শিক্ষার্থীরা খুব ভালো ছবি এঁকেছে। তাদের এই চেষ্টা ও অনুশীলন অব্যাহত থাকলে সবার ফলাফলও ভালো হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়

খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী তন্ময় রায়কে ফুলেল শুভেচ্ছা

আপডেট টাইম : ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬