ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক আলোচনা তানজানিয়ার খনিশ্রমিকের প্রাণহানির ঘটনায় লন্ডনের শীর্ষ স্বর্ণ ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে মামলা আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় দিনাজপুরে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী তন্ময় রায়কে ফুলেল শুভেচ্ছা জবি ছাত্রী হলে কারাতে ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সারাদেশ ব্যাপী শিশু অধিকার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন করলেন সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা

দিনাজপুরে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু

 জেলার কৃষি বিভাগের উদীয়মান গবেষকদের উদ্ভাবিত অধিক ফলনশীল ব্রি-৭৫ আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আফজাল হোসেন। তিনি বলেন, দেশের কৃষি বিভাগের আধুনিক গবেষণায় গবেষকরা অধিক ফলনশীল ব্রি-৭৫ আগাম জাতের আমন ধান উদ্ভাবন করেছেন।

তিনি বলেন, গত বছর এই জাতের ধান পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছিল। নমুনা ধান চাষে গত বছর অধিক ফলন উৎপাদন করা সম্ভব হয়েছিল। চলতি বছর এই জাতের ধান দেশের শস্য ভান্ডার হিসেবে পরিচিত জেলার ১৩টি উপজেলাতে বেশ কিছু সংখ্যক কৃষকদের ধান বীজ প্রদানের ফলে আগাম জাতের আমন ধান চাষ করা হয়েছে।

তিনি বলেন, ব্রি-৭৫ আগাম জাতের আমন ধান আজ সকালে জেলার বীরগঞ্জ উপজেলার ঝারবাড়ি গ্রামে কৃষক মো. রশিদুল ইসলামের জমির আমন ধান কাটা শুরু হয়।

একইদিন একই উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার গ্রামের জ্যোতিষ রায়ের জমিতে ‘ব্রি-৭৫- জাতের আমন ধান কাটা শুরু হয়। তিনি বলেন, কৃষি প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে, দেশে কৃষি বিভাগের আধুনিক ও  উদীয়মান গবেষকরা আবিষ্কার করেছেন অধিক ফলনশীল ও স্বল্প মেয়াদি আগাম জাতের আমন ধান। বাঙালির নবান্ন উৎসব অগ্রহায়ণ মাসে হলেও আশ্বিন মাসে জেলার বীরগঞ্জ উপজেলায় স্বল্প মেয়াদি আমন ধানের নমুনা শস্য কাটা-মাড়াই কার্যক্রম এখন শুরু হয়েছে।

আগাম জাতের আমন ধান কাটা উৎসবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ এটিএম হামিম আশরাফ, বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রকিবুল হাসান প্রমাণিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হায়দার আলী, নিজপাড়া ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মুক্তার আলীসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকরা উৎসবমুখর পরিবেশে ধান কাটা কার্যক্রমে অংশ নিয়েছেন।

জেলার বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বাসস’কে জানান, আজ একই উপজেলার দু’টি গ্রামের দু’জন কৃষকের অর্জিত আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই উদ্বোধনের মধ্যদিয়ে ধান কাটা শুরু করা হলো।  চলতি বছর এই উপজেলায় আগাম জাতের হাইব্রিড ধান প্রায় সাড়ে ১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এরমধ্যে আগাম বিনা-১৭, ব্রি-৭৫ ও ব্রি-৮৭ জাতের আমন ধানের আবাদ করা হয়। এই ধান লাগানোর পর ১১০ থেকে ১১২ দিনের মধ্যেই কাটা যায়। আগামী এক মাসের মধ্যে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শেষ হয়ে যাবে। এই ধানের ফলন প্রতি হেক্টরে প্রায় সাড়ে ৫ মেট্রিক টন থেকে ৫ দশমিক ২৪ মেট্রিক টন ফলন উৎপাদন  হয়। এই আগাম জাতের ধান কেটে ওই জমিতে কৃষকরা সহজেই রবি ফসল চাষ করতে পারবেন।

কৃষকরা ধান কাটার পর ওই জমি প্রস্তুত করে পুনরায় রবি মৌসুমের আলু, সরিষা, ভুট্টা ও গম আবাদ করতে প্রস্তুতি নিবেন। এখন কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ নিয়ে কৃষকরা দুই ফসলি জমিতে ৩টি ফসল চাষ করতে খুব সহজেই সক্ষম হচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ‘জাস্টিস ফর জাকারিয়া’ শীর্ষক আলোচনা

দিনাজপুরে আগাম জাতের আমন ধান কাটা মাড়াই শুরু

আপডেট টাইম : ১২:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬