সীমান্ত, জবি প্রতিনিধি :
নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার দক্ষতা, আত্মবিশ্বাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের সম্মিলিত উদ্যোগে নারীদের কারাতে ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল ৪টায়।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের মাননীয় ভিপিসহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা অওরিন এবং হল সংসদের ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার সুলতানা।
প্রশিক্ষকদের দক্ষ দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখার প্রয়োজনীয় দক্ষতা অর্জনই এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















