মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
“প্রকৃতির স্নিগ্ন পরশে আমরা ব্যতিক্রম”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চায়নাবাঁধ ক্রসবার-০৩ এ অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আড্ডা।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল ৪ঃ০০ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে গান, কবিতা,গল্প ও হাসিখুশিতে মেতে ওঠে শিশুরা। ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আহসান শুভর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সংস্কৃতি সংসদ (সসাস)-এর আইটি, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ শরীফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রমের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যতিক্রমের আবৃত্তি বিভাগের পরিচালক মারুফ হাসান, মিডিয়া ও ক্বিরাত বিভাগ পরিচালক আবু তালহা, সহকারী অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক কাউসার আহমেদ এবং খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ফাহিম প্রমুখ।
আয়োজকরা জানান, শিশুদের সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুদের মেধা ও মনন বিকাশে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ নিয়মিত ইনডোর ও আউটডোর বিভিন্ন সাংস্কৃতিক ক্লাসের আয়োজন করে আসছে, যা শিশু বিকাশে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যতিক্রমী এই মনোমুগ্ধকর আয়োজনে অসংখ্য শিশু কিশোর শিল্পী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















