ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড. মঈন খান রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার ধলেশ্বরীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কুড়িগ্রামে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি বরিশালে মা ইলিশ রক্ষায় বিভাগীয় জন সচেতনতা সভা অনুষ্ঠিত বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন মেসি তিস্তার পানি ওঠানামায় পাকা ধান নিয়ে চরের কৃষকের দুশ্চিন্তা

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ খোলা থাকবে।

এতে উল্লেখ করা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। তবে এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।

ছুটি পাবেন না যারা

প্রজ্ঞাপনে কারা ছুটি পাবেন না তা-ও স্পষ্ট করা হয়েছে।

এতে বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবার কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

১.হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

২.চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

৩.জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এ ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

বেসরকারি খাতে ছুটি

বেসরকারি খাতের ছুটির বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

আপডেট টাইম : ০২:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬