ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সত্য প্রকাশে আপসহীন সাংবাদিক হাফিজুর রহমান, ৩০ বছরে পদার্পণে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত   ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন ইইউর দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে ফ্রান্স-জার্মানির বিরোধ

সৌদি বাদশাহর আমন্ত্রণ ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: মুসলিম দেশগুলোর জোট ওআইসির ১৪তম সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এতথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাদশাহর আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর।

প্রেস সচিব বলেন, ‘সৌদি বাদশাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন। আমন্ত্রণের জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ জানিয়ে সামিটে অংশ নেওয়ার সম্মতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

‘সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বর্তমানে দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক থাকার কথা বলেন শেখ হাসিনা। বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে এসময় উল্লেখ করেন তিনি। একই কথা বলেন সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।’

উল্লেখ্য, জুন মাসের শুরুতেই সৌদি আরবের মক্কায় বসবে ওআইসির ১৪তম সম্মেলন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে টেকসই জ্বালানি উন্নয়নে এডিবির ১৭৫ মিলিয়ন ডলার ঋণ সহায়তা

সৌদি বাদশাহর আমন্ত্রণ ওআইসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে

আপডেট টাইম : ০৪:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯