ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

উত্তরায় ভূয়া উপ-সচিব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সিরিয়াস ক্রাইম স্কোয়াডের একটি বিশেষ দল গতকাল (রবিবার) রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ভুয়া উপ-সচিব পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রতারকের নাম মোঃ গোলাম মোস্তফা (৩৮)। তিনি নিজেকে ২৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ও সচিবালয়ে কর্মরত বলে পরিচয় দিতেন।
গ্রেফতার কৃত আসামী এ পর্যন্ত বিবাহের প্রলোভন দেখিয়ে ৫ জন ভিকটিমের নিকট থেকে প্রায় ৭৫ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে।

তদন্তে জানা যায় যে, গ্রেফতারকৃত প্রতারক নিজেকে কখনো ম্যিাজিস্ট্রেট আবার কখনো উপ-সচিব অথবা সচিবালয়ের পদস্থ কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে প্রতারণা করতেন। তার মূল টার্গেট ছিল বিত্তবান পরিবারের অবিবাহিত ও চাকুরীজীবি কন্যা। ঢাকা শহরের কিছু অসাধু ঘটকের কাছ থেকে অবিবাহিত মেয়েদের বায়োডাটা টাকার বিনিময়ে সংগ্রহ করে তাদের সাথে ফোনে যোগাযোগ শুরু করে। আসামী ভিকটিমের পরিবারের সদস্য বিশেষত পাত্রীর মায়ের সাথে সখ্যতা গড়ে তোলে এবং বিশ্বস্ততা অর্জন করে। এরপর বিভিন্ন সময়ে নানা অজুহাত যেমন-পিএইচডি করতে বিদেশ যাওয়া, দুদককে ঘুষ দেয়া, বদলী বাতিলকরণ করা’সহ নানা অজুহাতে বিবাহ প্রার্থীদের নিকট থেকে টাকা ধার নিতেন। পরবর্তীতে ধারকৃত টাকা ফেরৎ না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন।

গত ১১/০২/২০২০ ইং তারিখে তার প্রতারণার শিকার হয়ে বেসরকারী ব্যাংকে কর্মরত জনৈকা ভিকটিম বাদি হয়ে ঢাকা মহানগনরীর ক্যান্টলমেন্ট থানায় প্রতারক গেলাম মোস্তফার নামে একটি প্রতারণার মামলা দায়ের করে। মামলার তদন্ত সিআইডি অধিগ্রহণ করে। সিরিয়াস ক্রাইম স্কোয়াডের অতিঃ পুলিশ সুপার রাজীব ফরহানের তত্ত¡াবধানে সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা এর নেতৃত্বে একটি টিম গতকাল (রবিবার) রাতে অভিযান পরিচালনা করে উত্তরা ১১নং সেক্টরের একটি এপার্টমেন্ট বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়। মালাটি সিআইডি কর্তৃক তদন্তাধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

উত্তরায় ভূয়া উপ-সচিব গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০