ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি ছাত্রদলের আয়োজনে কর্ম শালা অনুষ্ঠিত জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান।

‘মাটি খেকো ভাবি’ হিসেবে পরিচয় ছড়িয়ে পড়ছে এমপি দুর্জয় পত্নীর

বিশেষ প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়কে ঘিরে জেলার সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। গত কয়েকদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে দুর্জয় এমপি ও তার ঘনিষ্ঠজনদের নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, দখলবাজি, চাঁদাবাজি নিয়ে প্রকাশিত খবরাখবরই এখন আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে জেলা ও উপজেলা প্রশাসন, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, চায়ের দোকান সর্বত্রই চলছে আলোচনার ঝড়।

এদিকে, এমপির চাচা টিপু জায়গা কেনাবেচা থেকে কমিশন হাতানোর অপকর্ম করলেও দুর্জয় পত্নীর পরিচয় ছড়িয়ে পড়ছে ‘মাটি খেকো ভাবি‘ হিসেবে। সর্বত্রই জায়গা জমির মাটি খনন করে তা বিক্রি করা এবং খাল-নদী ড্রেজিং করে বালু বাণিজ্যের নেশা পেয়ে বসেছে তাকে। আরিচা ঘাটের অদূরে নদীর ভাঙ্গন ঠেকানোর নাম করে সরকারী টাকায় বিআইডব্লিউটিএর ড্রেজার দিয়ে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে নিহালপুর এলাকায় যে মজুত গড়ে তোলা হয়েছিল সে বালুও এখন এমপি দুর্জয় পত্নী ফারহানা রহমান হ্যাপীর নেতৃত্বে ধুমছে বেচাকেনা চলছে। বিআইডব্লিউটিএ সাধারণ নাব্যতা সংকটের কারণে ড্রেজিং করে থাকে। কিন্তু এখানে এবার কোন নাব্যতা সংকট হয়নি। শুধু এমপি পত্নীর বালুর ব্যবসার জন্যই কেবল এ ড্রেজিং করা হয়। যে কারণে এবার বর্ষা আসার আগেই আরিচায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। মূলত বালু বাণিজ্যই এখন আরিচাঘাটের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি ছাত্রদলের আয়োজনে কর্ম শালা অনুষ্ঠিত

‘মাটি খেকো ভাবি’ হিসেবে পরিচয় ছড়িয়ে পড়ছে এমপি দুর্জয় পত্নীর

আপডেট টাইম : ০৮:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০