ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাইশারীতে সেনাবাহিনীর অ/ভি/যানে ২ হাজার ই/য়া/বা জ/ব্দ মোটর সাইকেল ফেলে পালালো পা/চারকারী ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে মনের যত্ন সবার আগে কর্মশালা অনুষ্ঠিত দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান উয়েফা সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা সেফেরিনের ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনীর বিধান অনুসরণ করে আ/সা/মি গ্রে/ফতারের নির্দেশ কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত পুরনো রূপে ফিরছে বসিলার ৪০ ফুট খাল, স্থানীয়দের মনে নতুন আশা শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি : ববি হাজ্জাজ সকল বয়সীদের মাঠে যাবার উপযুক্ত পরিবেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য : ক্রীড়া প্রতিমন্ত্রী ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ,গোডাউন ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অ/ভি/যোগ

বাংলাদেশ সেরা শিক্ষক জলবায়ু পরিবর্তন মোকাবিলায়

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে বিশ্বের সেরা শিক্ষক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

এ ক্ষেত্র বাংলাদেশকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘অভিজোজন বিষয়ে বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে।’
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বুধবার ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’ বিষয়ে ঢাকা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বান কি মুন জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন ও এর প্রভাব মোকাবিলায় ধারণার উন্নয়নে গঠিত এ কমিশনের চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমরা ঢাকায় এসেছি, বাংলাদেশের অভিজ্ঞতা ও দূরদর্শিতা থেকে শিখতে। ২০০৯ সালে বাংলাদেশ বিশ্বে প্রথম অভিযোজন নীতি গ্রহণ করে। সত্তরের দশকে যেখানে পাঁচ লাখ মানুষ মারা গেছেন, সেখানে আজ এসব নীতির কারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

বাংলাদেশে একটি অ্যাডাপটেশন সেন্টার প্রতিষ্ঠার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন জাতিসংঘের সাবেক এ মহাসচিব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জিসিএ কো-চেয়ার ড. ক্রিস্টালিন জর্জিভা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বাইশারীতে সেনাবাহিনীর অ/ভি/যানে ২ হাজার ই/য়া/বা জ/ব্দ মোটর সাইকেল ফেলে পালালো পা/চারকারী

বাংলাদেশ সেরা শিক্ষক জলবায়ু পরিবর্তন মোকাবিলায়

আপডেট টাইম : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯