ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড আবুধাবিতে বিলাসবহুল ভিলা কিনলেন হালান্ড ১ম বিভাগ হকি লীগে ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি’র জয় জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়তে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি: জনপ্রশাসন উপদেষ্টা জুলাই যোদ্ধা শাহিনের পুনর্বাসনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ৯ হাজার রানের ক্লাবে লিটন সিভাসু’তে ২৫ সমবায়ী দই-মাখন-পনির তৈরি প্রশিক্ষণ নিচ্ছেন ধধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি: পপুলারকে জরিমানা, ল্যাবএইড-ইবনে সিনা-স্কয়ারকে তলব

ডেঙ্গু টেস্টের জন্য সর্বোচ্চ ফি ৫০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তা মানছে না বেসরকারি পপুলার হাসপাতাল। ৫০০ টাকা না নিয়ে তারা ১২০০ টাকা নিচ্ছে। এ জন্য পপুলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই সঙ্গে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় ও ওষুধের দাম বেশি নেওয়ার অভিযোগে ল্যাবএইড, ইবনে সিনা ও স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করেছে অধিদপ্তর।

রাজধানীর ধানমন্ডি এলাকায় সোমবার বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও আব্দুল জব্বার মন্ডল।

উল্লেখ্য, ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় টেস্টের ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদফতর। প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোর জন্য এই ফি নির্ধারণ করা হয়।

ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর ফি হবে:

ক) NS1-৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল ১২০০– ২০০০ টাকা।

খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল ৮০০ – ১৬০০ টাকা। গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্ব মূল্য ছিল ১০০০ টাকা।

এই মূল্য তালিকা জুলাই থেকে কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড

ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি: পপুলারকে জরিমানা, ল্যাবএইড-ইবনে সিনা-স্কয়ারকে তলব

আপডেট টাইম : ০১:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯