ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

নেত্রকোণায় বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি’র নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১।

বুধবার দিবাগত রাত ১২টা ১০মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি আজ সকাল ১০টা ৮মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নেত্রকোনা ব্যাটালিয়ন এর অধীনস্থ কচুগড়া বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার ৬নং খারনৈ ইউনিয়নের আদাচিপানামক স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১১৭৯ এমপি হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২২ বোতল ভারতীয় ‘ম্যাকডুয়েলস্’ মদ আটক করা হয়।

জব্দকৃত ভারতীয় মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে বলেও জানান নেত্রকোণা ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

নেত্রকোণায় বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

আপডেট টাইম : ১২:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬