ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত কফি পান করার ৫ উপকারিতা সঙ্গীর সঙ্গে খাবার খেলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করা ‘নিরাপদ, টেকসই, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ঢাবিতে দাবা টুর্নামেন্ট ৯ অক্টোবর বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের ভোগান্তি নিরসন না হলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি উলিপুর সীমান্ত বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে : রেলপথ মন্ত্রী প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

একলা এক পাখি,কবিতা

একলা এক পাখি

কবি আসাদ উল্লাহ

 

 

আশ্চর্য সুন্দর একলা এক পাখি

একা একা বসে থাকে খুব নির্জনে, কাঁদে-

ভাসে আগুনের জলে, শুনে পাঁজরে ভাঙনের শব্দ।

ভিড়ের নগরে হাত বাড়ালেই মানুষ, বৃক্ষ-লতা,

তবু কোথাও কোনো অভিযোগ কিংবা অনুযোগ নেই।

অতশত বুঝে না পাখি, পাখিটি খুঁজে একটি ফুল,

হোক না ঝরা বকুল, অথবা খুব সামান্য ঘাসফুল।

পাখিটি বৃষ্টিতে ভিজে একা, রোদে পুড়ে একা

কখনো আবার বিরহানলে দগ্ধ হয় একা।

 

পাখিটি মূলতই একা বেদনার নীল পৃথিবীতে

ঝড়ে পালক ভাঙলো, ক্ষত-বিক্ষত হলো

বিদীর্ণ বুকের গহীনে বুদবুদ রক্তে ভাসলো একা।

 

আশ্চর্য সুন্দর একলা এক পাখি-

তবু ভাবছে কেমন আছে উত্তরের চপল পদ্মিনী

কী করছে সে, ভালো আছে তো?

আছে তো নিরাপদ নিরিবিলি কোথাও সবুজ সুখে?


প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় দিনদুপুরে কলেজছাত্রী অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় মাথায় ছু/রিকাঘাত

একলা এক পাখি,কবিতা

আপডেট টাইম : ০১:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

একলা এক পাখি

কবি আসাদ উল্লাহ

 

 

আশ্চর্য সুন্দর একলা এক পাখি

একা একা বসে থাকে খুব নির্জনে, কাঁদে-

ভাসে আগুনের জলে, শুনে পাঁজরে ভাঙনের শব্দ।

ভিড়ের নগরে হাত বাড়ালেই মানুষ, বৃক্ষ-লতা,

তবু কোথাও কোনো অভিযোগ কিংবা অনুযোগ নেই।

অতশত বুঝে না পাখি, পাখিটি খুঁজে একটি ফুল,

হোক না ঝরা বকুল, অথবা খুব সামান্য ঘাসফুল।

পাখিটি বৃষ্টিতে ভিজে একা, রোদে পুড়ে একা

কখনো আবার বিরহানলে দগ্ধ হয় একা।

 

পাখিটি মূলতই একা বেদনার নীল পৃথিবীতে

ঝড়ে পালক ভাঙলো, ক্ষত-বিক্ষত হলো

বিদীর্ণ বুকের গহীনে বুদবুদ রক্তে ভাসলো একা।

 

আশ্চর্য সুন্দর একলা এক পাখি-

তবু ভাবছে কেমন আছে উত্তরের চপল পদ্মিনী

কী করছে সে, ভালো আছে তো?

আছে তো নিরাপদ নিরিবিলি কোথাও সবুজ সুখে?


প্রিন্ট