ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন সিলেটে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল,ফ্যাসিবাদ চাই না বিরোধী দলীয় নেতা  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা প্রকাশ ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ বর্ষাকালে পেটের স্বাস্থ্য ভালো রাখতে যা খাবেন নারীরা যে ৫ কথা ভুলেও সঙ্গীকে বলবেন না আন্দোলনে সমর্থন জানানো শাবানা আজমি আইসোলেশনে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি ছাড়ল খেলাফত মজলিস সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা গানে ভাইরাল টেকনাফের ইসমাইল আহমেদ: দিনমজুর থেকে সোশ্যাল মিডিয়া তারকা

বিনোদন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের তরুণ ইসমাইল আহমেদ রোহিঙ্গা ভাষার গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দারিদ্র্য, সংগ্রাম ও কঠোর পরিশ্রমের দীর্ঘ গল্প।

টেকনাফে জন্ম নেওয়া ইসমাইল দরিদ্র পরিবারে বেড়ে ওঠেন। অর্থনৈতিক সংকটের কারণে অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। জীবিকার তাগিদে ছোটবেলা থেকেই দিনমজুরি ও বিভিন্ন ধরনের শ্রমের কাজ করেছেন।

পরবর্তীতে টেকনাফ বিজিবি ক্যাম্পে নৌকার মাঝি হিসেবে প্রায় ছয় বছর দায়িত্ব পালন করেন। ইসমাইলের ভাষ্য, কর্মজীবনে বিজিবি সদস্যরা তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন, যা তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

পরে তিনি ঢাকায় এক বড় ভাইয়ের কাছে চলে যান। সেখানে গান, গিটার ও কিবোর্ড বাজানো শেখার সুযোগ পান। ওই বড় ভাই তাকে নিজের পরিবারের সদস্যের মতো আগলে রেখে শিল্পী হিসেবে গড়ে উঠতে সহায়তা করেন।

এক ঈদের ছুটিতে টেকনাফে এসে তিনি লক্ষ্য করেন, স্থানীয় মানুষ রোহিঙ্গা ভাষার গান বেশ আগ্রহ নিয়ে শুনছেন। একটি জনপ্রিয় রোহিঙ্গা গান “মনোত খুশিলার” গেয়ে টিকটকে আপলোড করেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গানটি ব্যাপক সাড়া ফেলে এবং চট্টগ্রাম, কক্সবাজার ও রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের কাছে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

বর্তমানে ইসমাইল আহমেদ শুধু গান নিয়েই থেমে থাকতে চান না। তিনি কবিতা ও আবৃত্তি চর্চা করছেন, বই পড়ছেন এবং ভবিষ্যতে আরও দক্ষ হতে ইংরেজিতে কথা বলার কোর্সও সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংগ্রাম থেকে উঠে আসা এই তরুণের স্বপ্ন, সংগীত ও সৃজনশীলতার মাধ্যমে আরও বড় পরিসরে নিজের পরিচয় গড়ে তোলা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

রোহিঙ্গা গানে ভাইরাল টেকনাফের ইসমাইল আহমেদ: দিনমজুর থেকে সোশ্যাল মিডিয়া তারকা

আপডেট টাইম : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬