মামুন হোসেন, যশোর:
যশোর-মাগুরা মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন যশোর-মাগুরা মহাসড়কের শতখালী এ. আর জুটমিলের সামনে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ ১৯ সেপ্টেম্বর আনুমানিক রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে একজনকে মাগুরা, একজনকে যশোর এবং বেশ কয়েকজনকে স্থানীয় ফাতেমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহতদের সর্বশেষ পরিস্থিতি এখনও জানা যায়নি।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















