ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের নানা বিতর্কের মধ্যেই পর্দা উঠছে এশিয়ান গেমসের গ্রিনল্যান্ড ইস্যুতে অবশেষে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বিদেশে লোক পাঠানোর নামে টাকা নিয়ে উধাও ভোলার তজুমদ্দিনের মনির তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান, তিন শি/শুর মৃ/ত্যু বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিল দূতাবাস ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর পরও ইয়েন দুর্বল রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদি আরবের, বিস্ফোরণের শব্দ কালিয়াকৈরে বনভূমি দখলসহ নানা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ

যশোর শহরে ইভটিজিং করা প্রতিবাদে তরুণীর উপর হামলা

মামুন হোসেন, যশোর:

যশোর শহরের খড়কী কবরস্থান এলাকায় ই’ভ’টি’জিং’য়ে’র প্রতিবাদ করায় মিথিলা (২৪) নামের এক তরুণীর ওপর বাসায় ঢুকে হা’ম’লা’র অভিযোগ উঠেছে কিশোর গ্যাং’য়ের সদস্যদের বিরুদ্ধে।

এ সময় ইট দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ করেন। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেলে খড়কী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিথিলা ওই এলাকার মো. গোলাম এর মেয়ে।

স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বখাটে কিশোর নিয়মিত ওই এলাকার একটি চায়ের দোকানের পাশে বসে থাকেন এবং রাস্তা দিয়ে চলাচলকারী নারীদের ইভটিজিং করেন।

প্রতিদিনের মতো ঘটনার দিনও ইভটিজিং করা হলে মিথিলা তার কড়া প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা তার বাসায় ঢুকে ইট দিয়ে মাথায় আ’ঘা’ত করেন।

এই হামলায় মিথিলার মাথায় গুরুতর ক্ষ’ত সৃষ্টি হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল দে বলেন, ‘তার মাথায় বেশ খানিকটা ক্ষ’ত হয়েছে। এক্স-রে করানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আঘাতের গভীরতা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।’

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’ এই ঘটনার পর এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও নারীদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

যশোর শহরে ইভটিজিং করা প্রতিবাদে তরুণীর উপর হামলা

আপডেট টাইম : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬