বিশেষ প্রতিনিধি:
লোহাগাড়া বটতলীর বিশিষ্ট ব্যবসায়ী, সফল তরুণ উদ্যোক্তা ও সংগঠক মোহাম্মদ তারেককে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। তিনি কোম্পানির একজন সম্মানিত ভিআইপি গ্রাহক।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় লোহাগাড়া বটতলীস্থ সোনালী লাইফের লোহাগাড়া মেট্রো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সম্মাননা স্মারক তুলে দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লোহাগাড়া মেট্রোর ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া ভবন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সোনালী লাইফের ভিআইপি গ্রাহক আলহাজ্ব আবুল হাশেম।
এসময় আরও উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ ইউনুছ টাওয়ারের স্বত্বাধিকারী আলহাজ্ব আবু বক্কর, শাহ আমানত টাওয়ারের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মালেক, ভবন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ আজিজ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডের সিইও ও সোনালী লাইফের এফএ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক মোহাম্মদ সাহাব উদ্দিন, ইউনিট ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং আব্বাস টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্বাস উদ্দিন।
এছাড়া আম্মাজান ফার্নিচারের চেয়ারম্যান মোহাম্মদ এরফান, ইকরা আব্দুল জাব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ভূঁইয়া সুমন, ইলিয়াস টাওয়ার, ফারুক টাওয়ার, মদিনা টাওয়ার ও জাহাঙ্গীর টাওয়ারের স্বত্বাধিকারীগণ এবং সামরাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যানসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত তরুণ উদ্যোক্তা মোহাম্মদ তারেক বলেন, “আমাকে সফল উদ্যোক্তা হিসেবে সম্মানিত করায় সোনালী লাইফ পরিবারকে ধন্যবাদ। সোনালী লাইফ মানুষের আস্থার প্রতীক। আমি এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 





















