ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড আবুধাবিতে বিলাসবহুল ভিলা কিনলেন হালান্ড ১ম বিভাগ হকি লীগে ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি’র জয় জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়তে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি: জনপ্রশাসন উপদেষ্টা জুলাই যোদ্ধা শাহিনের পুনর্বাসনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ৯ হাজার রানের ক্লাবে লিটন সিভাসু’তে ২৫ সমবায়ী দই-মাখন-পনির তৈরি প্রশিক্ষণ নিচ্ছেন ধধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

রাতের আঁধারে সাংবাদিককে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা

মোঃ জাকির খান ধনবাড়ী টাঙ্গাইল:

কাজ শেষে বাসায় ফেরার পথে এন টিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিককে কুপিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। রবিবার(১১ অক্টোবর) ভোর রাত তিনটার দিকে ধনবাড়ী থেকে সরিষিবাড়ী ভাড়া বাসায় ফেরার পথে সিঙ্গুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় শিকার আহত সাংবাদিক হাফিজুর রহমান। তিনি ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন রিপোর্টাস ইউনিটি টাঙ্গাইল নর্থ’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সদস্য পদে দায়িত্বে রয়েছেন।

সাংবাদিক হাফিজুর রহমান বলেন, আমি ধনবাড়ী থেকে কাজ শেষ করে সরিষাবাড়ীর দিকে রওনা হই এগারোটার দিকে। পথের মধ্যে মটর বাইক নষ্ট হয়ে পরে। গাড়ি ঠিক করে সরিষাবাড়ীর দিকে আসতে আসতে প্রায় তিনটা বেজে যায়। আমি যখন সরিষাবাড়ীর সেঙ্গুয়া এলাকায় পৌঁছি, তখন সামনে একটা পিকাপ ভ্যান দেখতে পাই। আমি হর্ণ দিয়ে সাইট চাচ্ছিলাম কিন্তু সাইট না দিয়ে হঠাৎ পাঁচ ছয়জন রাম দা নিয়ে নেমে আসে। প্রথমে আমার মোটরবাইক কুপিয়ে চালানোর অযোগ্য করে। তারপরে আমার বাম হাতে কোপ দেয়। আমি ডাকাত ডাকাত করে চিৎকার করলে তারা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে। ঘটনার অল্প কিছুক্ষণ পরে সরিষাবাড়ী থানার পুলিশ এস আই সাইফুল ইসলাম পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দা এম এ রউফ বলেন, সে চিৎকার করার পর আমরা ছুটে আসি, এসে দেখি আহত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। কে বা কারা আক্রমণ করেছে তা জানি না।

এ বিষয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন বলেন, এটা অতন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও হামলার সঠিক তদন্ত দাবি করছি। দোষীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন এঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত খোঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড

রাতের আঁধারে সাংবাদিককে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৭:৫৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬