ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ই/য়া/বাসহ মা/দক কারবারি আ/টক, ট্রাক জ/ব্দ চট্টগ্রামে নেতাকর্মীদের নতুন বাংলাদেশ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেল সহ চোরাচালানকারী গ্রে/প্তার দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার: আমিনুল হক বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠে দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুছ ছত্তার ভুট্টোকে সোনালী লাইফের সংবর্ধনা যুক্তরাজ্য জ্যাকড’ গ্যাসক্ষেত্রে খননকাজের অনুমোদন দিনাজপুরের বিরামপুরে উপজেলা ৩ নং খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি মোঃ লোকমান হাকিমের ধর্মীয় ভেদাভেদ নয়, সবার পরিচয় বাংলাদেশী : পরিবেশমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার: আমিনুল হক

জ্বালানি সংকট মোকাবিলা, বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো এবং গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ কক্সবাজারের লিংক রোড সংলগ্ন এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত একটি বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সীমিত পরিসরে বাস্তবায়িত বায়োগ্যাস কার্যক্রমকে আগামীতে দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বায়োগ্যাস প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করছে।

তিনি বলেন, বায়োগ্যাসের সুবিধা ও ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি বুকলেট তৈরি করা হবে। মাঠপর্যায়ে তা বিতরণের মাধ্যমে খামারিদের বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধ করা হবে।

অনুষ্ঠানে বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উৎসাহিত করতে দু’জন খামারিকে দেড় লাখ টাকা করে ঋণ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশের তরুণ সমাজই প্রকৃত চালিকাশক্তি। তরুণদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের সার্বিক পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, যুগের চাহিদা বিবেচনায় যুব উন্নয়ন কেন্দ্রগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং, কেয়ারগিভিং ও মোবাইল সার্ভিসিংয়ের মতো সময়োপযোগী খাতে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

বায়োগ্যাস উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গৃহস্থালির জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বিকল্প জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি খামারিদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি সেবা দেশের একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ই/য়া/বাসহ মা/দক কারবারি আ/টক, ট্রাক জ/ব্দ

দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার: আমিনুল হক

আপডেট টাইম : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬