ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু রোনালদোর আচরণে ম্যানইউ হতাশ হয়েছিল, অভিযোগ টেন হাগের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ই/য়া/বাসহ মা/দক কারবারি আ/টক, ট্রাক জ/ব্দ চট্টগ্রামে নেতাকর্মীদের নতুন বাংলাদেশ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেল সহ চোরাচালানকারী গ্রে/প্তার দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার: আমিনুল হক বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠে দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুছ ছত্তার ভুট্টোকে সোনালী লাইফের সংবর্ধনা

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ই/য়া/বাসহ মা/দক কারবারি আ/টক, ট্রাক জ/ব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার শেখ শরিফুল ইসলাম এসব তথ্য জানান।
আটক রুহুল আমিন পাবনার আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি ট্রাক কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে— গোপন সূত্রে এমন তথ্য পেয়ে মঙ্গলবার রাতে মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ডিটি রোডে চেকপোস্ট স্থাপন করা হয়। একপর্যায়ে ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়।

এ সময় চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাক থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক রুহুল আমিনকে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নিবন্ধন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়।

উদ্ধার করা ইয়াবা, জব্দ করা ট্রাক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ই/য়া/বাসহ মা/দক কারবারি আ/টক, ট্রাক জ/ব্দ

আপডেট টাইম : ০৪:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬