ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুনতিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ডিএফসির প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ডিবেটার্স ফোরাম চুনতি (DFC) আয়োজিত সীরাতবিষয়ক সাধারণ জ্ঞান, লিখিত ও বক্তব্য প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২১ অক্টোবর ২০২৬) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। সাধারণ জ্ঞান ও লিখিত প্রতিযোগিতার (ক) বিভাগে প্রথম স্থান অর্জন করেন মিকাতুল মুরাদ রাজিন, দ্বিতীয় মহিউদ্দিন ফাহাদ এবং তৃতীয় সফওয়াত শাহির। (খ) বিভাগে প্রথম হন মুহাম্মদ শোয়াইব, দ্বিতীয় মুহাম্মদ ফাহাদ এবং তৃতীয় মুহাম্মদ মাহফুজুল হুদা আদিব। অন্যদিকে, বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মুহাম্মদ তওহিদ উদ্দিন, দ্বিতীয় মুহাম্মদ সাবকাত এবং তৃতীয় মুহাম্মদ শোয়াইব।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবেটার্স ফোরাম চুনতির সভাপতি এবিএম গোলাম রব্বানী, সেক্রেটারি তাজিম আহমেদ, অর্থ সম্পাদক তাফহীম ইবনে সালমানী আলবী এবং কার্যকরী পরিষদের সদস্য নাফিউল গণি চৌধুরী, আসাদুর রহমান মাহসিন, মহিউদ্দিন হিমেল, মুনতাসির ফায়েদ ও মেরাজ বিন ওয়াহিদ।

ডিবেটার্স ফোরাম চুনতির সভাপতি এবিএম গোলাম রব্বানী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে এবং তা নিজেদের জীবনে ধারণ করতে উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন। আমরা চাই, এ ধরনের জ্ঞানভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের মেধা, মনন ও দক্ষতার বিকাশ ঘটুক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চুনতিতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ডিএফসির প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬