ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন দাদু ভাই : কেসিসি প্রশাসক

ভাষাসংগ্রামী এম নুরুল ইসলাম দাদু ভাই গণতন্ত্র ও জনগণের মুক্তির সব আন্দোলনের অগ্রভাগে ছিলেন বলে উল্লেখ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বুধবার নগরীর পিটিআই জামে মসজিদে খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে দাদু ভাইয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি এ বর্ষীয়ান নেতার সাহস, দৃঢ় সংকল্প ও গণতান্ত্রিক আন্দোলনে তার আজীবন অবদানের কথা স্মরণ করেন।

এর আগে, বিএনপির নেতাকর্মীরা নগরীর টুটপাড়া কবরস্থানে দাদু ভাইয়ের কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

দোয়া মাহফিল শেষে দলের নেতারা দাদু ভাইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই ব্যবসা বাড়াতে নতুন শেয়ার ছাড়ছে মেটা, নজরে মিউজ

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিলেন দাদু ভাই : কেসিসি প্রশাসক

আপডেট টাইম : ০১:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬