মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বীরগঞ্জের একজন সুশিক্ষিত, সমাজ সেবক, জনকল্যাণে নিয়োজিত, বহুল পরিচিত, একজন হিতৈশী মহিলা, আদর্শ নারী শারমিন মাহবুব আগামী স্থানীয় নির্বাচনে ইউপি সদস্য হিসেবে প্রার্থী ঘোষণা দিয়ে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে চান।
মাদকমুক্ত ওয়ার্ড গড়ার ঘোষণা দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং শীতলাই গ্রামসহ পুরো ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৩০ অক্টোবর শুক্রবার রাত ৮টায় তার নিজ বাসভবনে মতবিনিময় করেছেন।
উপজেলার সুজালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিশ্চিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন সমাজ সেবক, পরীক্ষিত জনহিতকর কাজে নিবেদিত, নারীনেত্রী শারমিন মাহবুব।
বড় শীতলাই নিজ বাড়িতে এ উপলক্ষে প্রায় ২ ঘন্টা ব্যাপী উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ওয়ার্ডের শত শত নারীপুরুষ ও যুবকসহ তরুন ভোটারেরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রার্থী ইউপি সদস্য শারমিন মাহবুব এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যার সমাধান, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করণ এবং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন।
সংগ্রামী নারীনেত্রী শারমিন মাহবুব বলেন এলাকার মানুষের সহযোগিতা, সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ, মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই তার লক্ষ্য এবং উদ্দেশ্য।
বিশেষ করে নারী ও যুব সমাজের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
উন্মুক্ত এ মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এলাকাবাসী আনন্দ চিত্তে বলেন মানব কল্যাণে নিবেদিত, দানবীর, মহিয়শী নারী শারমিন মাহবুব ইতোমধ্যে যেসব সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ড, অনুদান স্বরূপ হতদরিদ্র পরিবার কে জমি কিনে বাড়ি নির্মান করে দেয়া, মসজিদ ও গোরস্থানের বাউন্ডারি দেয়া, স্বাস্থ্যসেবাসহ অনেক কল্যানকর কাজের নজির স্থাপন করেছেন, যা কল্পনাতীত।
তারা তার এই ঘোষণা কে অত্যন্ত ইতিবাচক মনে করে অভিনন্দন জানিয়েছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















