ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ রোনালদোকে নিয়ে সংশয়, পর্তুগাল দলে নতুন বিপদ মৃত্যুঝুঁকি পেরিয়ে এবার ৩ দেশে দীর্ঘ সফরে পোপ দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মানবতার কল্যাণে আশরাফ রাজিয়া ফাউন্ডেশন — মুর্শেদুল ইসলাম লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন দিনাজপুরের বিরামপুরে উপজেলায় দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা কেশবপুরে দীঘির পানিতে অর্ধগলিত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বক্স অফিসে ‘রামায়ণ’ : মুক্তির আগেই আয় ১৭ কোটি রুপি

বিনোদন ডেস্ক: মুক্তির আগেই বক্স অফিসে দাপট দেখাতে শুরু করেছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। অগ্রিম টিকিট বিক্রি থেকেই ১৭ কোটি রুপির বেশি আয় করে নতুন রেকর্ড গড়ার পথে এগোচ্ছে পরিচালক নীতেশ তিওয়ারির এই বিগ বাজেট সিনেমা। টিকিট বুকিংয়ের পরিসংখ্যানে হিন্দি সংস্করণ এগিয়ে থাকলেও ভারতের শীর্ষ পাঁচ মেট্রো শহরের মধ্যে সবচেয়ে দ্রুত বুকিং বৃদ্ধি পেয়েছে বেঙ্গালুরুতে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশজুড়ে ৬,৭৮০টি শো থেকে ছবিটির অগ্রিম বুকিংয়ের মোট গ্রস আয় হয়েছে ১৭ দশমিক ০৮ কোটি রুপি। বিক্রি হয়েছে ৩ দশমিক ৩৩ লক্ষ টিকিট।

হিন্দি সংস্করণের চাহিদা সবচেয়ে বেশি

মোট অগ্রিম আয়ের প্রায় ৮৩ শতাংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। যার পরিমাণ ১৪ দশমিক ১৭ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় ২ দশমিক ৩৬ কোটি, তেলুগু থেকে ৪৯ দশমিক ৬৯ লক্ষ এবং তামিল সংস্করণ থেকে ৫ দশমিক ৪৯ লক্ষ রুপি।

শহরভিত্তিক বুকিংয়ে ৩ দশমিক ০৫ কোটি রুপি আয় নিয়ে শীর্ষে দিল্লি-এনসিআর। দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু, আয় ২ দশমিক ৮৫ কোটি রুপি। তবে আগের দিনের তুলনায় বুকিং বৃদ্ধির হার বেঙ্গালুরুতে সর্বোচ্চ ১৬ শতাংশ। মুম্বাইয়ে অগ্রিম বুকিং ২ দশমিক ২৯ কোটি, হায়দরাবাদে ৮৯ দশমিক ৩৫ লক্ষ এবং কলকাতায় ৬৭ দশমিক ৮৫ লক্ষ রুপি।

প্রিমিয়ারের প্রতিক্রিয়াতেও চর্চায় ‘রামায়ণ’

২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে বিশ্ব প্রিমিয়ারের পর ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়, যশের রাবণ-রূপ, আবহসঙ্গীত ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন অনেক দর্শক। ছবির ব্যাপ্তির সঙ্গে ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এরও তুলনা টেনেছেন কেউ কেউ।

দুই পর্বে তৈরি এই ছবির প্রথম পর্বে রাম, সীতা ও রাবণের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশকে। হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। আগামী ৫ নভেম্বর দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ: পার্ট ১’-এর। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০২৮ সালের দীপাবলিতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বক্স অফিসে ‘রামায়ণ’ : মুক্তির আগেই আয় ১৭ কোটি রুপি

আপডেট টাইম : ০৮:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬