ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ রোনালদোকে নিয়ে সংশয়, পর্তুগাল দলে নতুন বিপদ মৃত্যুঝুঁকি পেরিয়ে এবার ৩ দেশে দীর্ঘ সফরে পোপ দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মানবতার কল্যাণে আশরাফ রাজিয়া ফাউন্ডেশন — মুর্শেদুল ইসলাম লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন দিনাজপুরের বিরামপুরে উপজেলায় দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা কেশবপুরে দীঘির পানিতে অর্ধগলিত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমরের জীবনসঙ্গী হলেন সাংবাদিক নিধি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিয়ে করেছেন টেলিভিশন সাংবাদিক নিধি রাজদানকে। শুক্রবার (৩০ অক্টোবর) দিল্লিতে বিশেষ বিবাহ আইনের আওতায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ লেখেন, ‘গতকাল থেকে নতুন এক যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগ করার পাশাপাশি তাদের চারটি ছবিও প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শ্রীনগর ও নয়াদিল্লিতে বিয়ের বিভিন্ন আয়োজনেও দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনেরা অংশ নেন।

এর আগে ওমর আবদুল্লাহর প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে বিচ্ছেদ হয়। চলতি বছরের জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্টের এক আদেশে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। দুই পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত আসে।

৪৯ বছর বয়সী নিধি রাজদানেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের অনুষ্ঠানে ওমরের বাবা-মা ফারুক আবদুল্লাহ ও মলি, তার তিন বোন এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নিধির বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান ও মা সরলা রাজদানও অনুষ্ঠানে যোগ দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমরের জীবনসঙ্গী হলেন সাংবাদিক নিধি

আপডেট টাইম : ০৮:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬