ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি (এফডিএমএন), কক্সবাজার কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু সাধারন সম্পাদক বুলবুল প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে : মাহদী আমিন বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ আসামি দেলোয়ার চেয়ারম্যানের প্রশাসনিক সভায় উপস্থিতি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১ জনের মৃ/ত্যু

 নেপালের এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর সেগুলো বিধ্বস্ত হয়েছে। এতে একজন বিদেশি নাগরিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

হিমালয় অধ্যুষিত নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজে ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে দেশটির দুর্গম ভ-ূপ্রকৃতি ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে আকাশপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ।

সোলুখুম্বু জেলার একটি তুষারাবৃত স্থানে অবতরণের সময় দুটি ছোট হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

সোলুখুম্বু জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি এএফপিকে বলেন, ‘একজন বিদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। আহত অপর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এর মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট। প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও ট্রেকার দেশটিতে আসেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১ জনের মৃ/ত্যু

আপডেট টাইম : ১২:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬