ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আ/গুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারু আ/টক জেল হাজতে প্রেরণ ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা নাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরীর মিলনমেলা ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’ বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মঙ্গলবার বিনামূল্যে সিজারিয়ান অপারেশন

জেলার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মঙ্গলবার সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে। দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় এই হাসপাতালে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম চালু হলো।

হাসপাতাল সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) হাসপাতালটিতে সফলভাবে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব জানান, আজ উপজেলার চন্ডিপাশা এলাকার লিজা (৩০) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। একই দিনে হাসপাতালে আরেকটি ডি অ্যান্ড সি অপারেশনও সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে প্রতি মঙ্গলবার এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে।

পাশাপাশি প্রতিদিন স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারি কার্যক্রমও চালু রয়েছে।

ডা. মুশফিকুর রহমান বলেন, প্রসবজনিত যেকোনো জটিলতায় গর্ভবতী মা ও তাদের স্বজনদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ভবিষ্যতেও সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পাকুন্দিয়াবাসীর সহযোগিতা একান্তভাবে কাম্য।

হাসপাতাল সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরেরও বেশি সময় অস্ত্রোপচার বন্ধ ছিল । কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে আবারও অস্ত্রোপচার শুরু হয়েছে। এতে স্থানীয় প্রসূতি মায়েদের সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রতি মঙ্গলবার বিনামূল্যে এ সেবা চালু থাকায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো উপকৃত হবে বলে আশা করছেন উপজেলাবাসী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মঙ্গলবার বিনামূল্যে সিজারিয়ান অপারেশন

আপডেট টাইম : ০৪:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬