ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আ/গুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারু আ/টক জেল হাজতে প্রেরণ ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা নাটোরে স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরীর মিলনমেলা ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’ বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন

আলিবাবায় রিমার্কের পণ্য কিনতে পারবেন আন্তর্জাতিক ক্রেতারা

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কসমেটিকস ও পারসোনাল কেয়ার পণ্যের উপস্থিতি বাড়াতে বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে রিমার্ক এইচবি লিমিটেড।

এ লক্ষ্যে আলিবাবার বাংলাদেশী এজেন্ট স্কাইটেক গ্লোবাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রিমার্ক। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা আলিবাবার মাধ্যমে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী ও উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহ করতে পারবেন।

সোমবার রাজধানীর গুলশানে রিমার্কের করপোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা ও স্কাইটেক গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা রিদওয়ান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রাথমিক পর্যায়ে আলিবাবায় রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের এক হাজারের বেশি স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার পণ্য তালিকাভুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে।

এ ছাড়া কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম বলেন, আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করা ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

রিমার্কের পণ্য বর্তমানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

আলিবাবায় রিমার্কের পণ্য কিনতে পারবেন আন্তর্জাতিক ক্রেতারা

আপডেট টাইম : ০৪:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬