ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে : মাহদী আমিন বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ আসামি দেলোয়ার চেয়ারম্যানের প্রশাসনিক সভায় উপস্থিতি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন সৈয়দ শিব্বির আহাম্মেদ শিবলী হুজুর সুরমা ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগ তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান গুনাইগাছ এর বেকারত্ব দুরিকরনে অগ্রনি ভুমিকা রাখতে চান ৯ নং গুনাইগাছ ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম রানা নিউইয়র্কে মাধবপুর-চুনারুঘাটের প্রবাসীদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধানগড়া বাজারে নতুন সংযোজন, ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর শুভ উদ্বোধন

নওগাঁর মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতেই উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা, গ্রে/প্তার ৩

মোহাম্মদ সুমন হোসাইন:
স্টাফ রিপোর্টার:

নওগাঁর মহাদেবপুরে পিকআপ বিকল হওয়ার সুযোগে অস্ত্র ছাড়াই মারধর করে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ৯ লাখ ৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাদেবপুর উত্তরগ্রাম চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাইয়ের অর্থের অধিকাংশ উদ্ধার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাদেবপুর সরকারি গোডাউনের পাশে অবস্থিত মেসার্স সোহাগ আয়রন স্টোরের মালিক আব্দুল আলিমের ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল বিক্রির জন্য চালক সোহেল রানা ও ম্যানেজার মজনু মিয়া পিকআপ নিয়ে বগুড়ায় যান। সেখানে মালামাল বিক্রি করে নগদ ৯ লাখ ১৩ হাজার টাকা নিয়ে মহাদেবপুরে ফিরছিলেন তারা।

পথে চৌদ্দ মাইল ব্রিজের পশ্চিম পাশে নির্জন সড়কে পিকআপটি বিকল হয়ে পড়ে। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চালক সোহেল রানাকে হালকা মারধর এবং ম্যানেজার মজনু মিয়াকে ব্যাপক মারধর করে। পরে তাদের কাছ থেকে মালামাল বিক্রির পুরো টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয় ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসিবের নেতৃত্বে বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি, সাক্ষ্য-প্রমাণ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অল্প সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে। এরপর ডিবি ও মহাদেবপুর থানা পুলিশের যৌথ অভিযানে প্রথমে মহাদেবপুরের রামচন্দ্রপুর গ্রামের মুন্না (২৪) গ্রেপ্তার হন। তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ৫ লাখ ১০ হাজার টাকা।

মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে মহাদেবপুরের ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের রবিন (২৫) নামের আরেকজনকে তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৩ লাখ ৯৩ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।

পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী পিকআপচালক সোহেল রানাকে (২৫) নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ ছিনতাইয়ের পরিকল্পনায় চালক সোহেল রানা ও মুন্না জড়িত ছিলেন। আর ছিনতাইয়ের ঘটনায় রবিনের ভূমিকা ছিল প্রধান। তাঁরা তিনজন মিলে প্রায় এক সপ্তাহ ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ছিনতাই ও ডাকাতি দমনে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে : মাহদী আমিন

নওগাঁর মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতেই উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা, গ্রে/প্তার ৩

আপডেট টাইম : ০৪:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬