ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা ফেনী জেলা রোভারের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম শহরে ৬ টি দোকানে অগ্নিকাণ্ডে ২০ লাখ ক্ষয়ক্ষতি পরিমাপে কারচুপির অভিযোগে রাজধানীতে পেট্রোল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা সাতক্ষীরা সীমান্তে মা/দকসহ বিভিন্ন পণ্য জব্দ, গ্রে/ফতার ১৫২ উত্তরখানে ৯ তলা থেকে স্ত্রীর লাশ উ/দ্ধার; ঘাতক স্বামী রিমান্ডে ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

উত্তরখান থেকে ফেরার পথে নিখোঁজ চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার রাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রিয় বাবাকে সারারাত রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে খুঁজেও সন্ধান না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। পরিবারের সদস্যদের নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাঁর। সংবাদমাধ্যমকে কাঁদতে কাঁদতে নিজের এই অসহায় অবস্থার কথা জানান তিনি।

মেঘলা জানান, সোমবার রাত আটটার (আনুমানিক) দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তার বাবা। রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ কথা হয়েছিল মেঘলার সঙ্গে। এরপর থেকে বাবার মুঠোফোন বন্ধ পাচ্ছেন বলে জানান তিনি।

মেঘলা তার পোস্টে লেখেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমার বাবা ভীষণ অসুস্থ। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। আমরা উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

এরই মধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান মেঘলা। কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি, বাবার সন্ধান মেলেনি। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন অভিনেত্রী।

নেটিজেনদের উদ্দেশে মেঘলা তার বার্তায় লেখেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ, কেউ যদি আমার বাবাকে কোথাও দেখে থাকেন, তার সন্ধান পেয়ে থাকেন কিংবা তার সম্পর্কে সামান্য কোনো তথ্যও জেনে থাকেন, দয়া করে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আপনাদের একটি তথ্য কিংবা সামান্য সহযোগিতাও হয়তো আমার বাবাকে খুঁজে পেতে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমার বাবা অসুস্থ, আমরা প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছি।’

মেঘলা জানিয়েছেন, উত্তরখানে তাদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সেটাই তদারকি করতে গিয়েছিলেন তার বাবা। পরে বসুন্ধরার বাসায় ফেরার জন্য রওনা দেন। কিন্তু বাসায় আর আসেননি।

প্রসঙ্গত, মেঘলা মুক্তা নিজেও বেশ কিছুদিন ধরে নানা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন। গত ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। বেশ কিছুদিন থাকতে হয়েছিল আইসিইউতে। কিছুটা সুস্থ হয়ে ওই ঘটনার জন্য আইনি পদক্ষেপ নেন। কিন্তু আশানুরূপ ফল পাননি বলে ঢাকা পোস্টের সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

উত্তরখান থেকে ফেরার পথে নিখোঁজ চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা

আপডেট টাইম : ০১:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬