ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রত্যয়, মাঠে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন ৬.৯২ শতাংশ বেড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত ৬.৯২ শতাংশ বেড়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো শি-ট্রাম্প-পুতিন ত্রিপক্ষীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেন শহরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘১৯ নভেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেনজেনে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে অংশ নেবেন।’

তবে দক্ষিণ চীনের এই শহরে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ধারণা করা হচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকেই এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ক্রেমলিন ও হোয়াইট হাউসও তিন নেতার এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি, ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের বিষয়টিও তিনি আলোচনায় তুলতে পারেন।

তবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানিয়েছেন, সম্প্রতি এক বৈঠকে ত্রিপক্ষীয় আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে শি জিনপিং অসন্তোষ প্রকাশ করেছিলেন।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে স্টাইনমায়ার বলেন, ‘তিনি (সি) স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এটি ইউরোপের একটি সংঘাত। তাই এ বিষয়ে আলোচনার টেবিলে ইউরোপীয় দেশগুলোরও থাকা উচিত।’

পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়ে চীনের অবস্থান দীর্ঘদিন ধরেই একই রকম। দেশটি বরাবরই বলে আসছে, নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার কমানোর উদ্যোগ আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিতে হবে। এরপরই বেইজিং তাদের পারমাণবিক অস্ত্রের মজুত নিয়ে আলোচনায় বসতে রাজি হবে ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ

আগামী বৃহস্পতিবার প্রথমবারের মতো শি-ট্রাম্প-পুতিন ত্রিপক্ষীয় বৈঠক

আপডেট টাইম : ০১:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬