ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

আসামি কারাগারে নাকি পালিয়েছেন, জানে না কারা কর্তৃপক্ষ!

কারাবন্দি নিখোঁজের ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনও হদিস মিলেনি। কারাবন্দি কারাগারে নাকি পালিয়ে গেছেন তাও জানে না চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ইতোমধ্যে বেশ কয়েকবার ‘পাগলা ঘণ্টা’ও বাজানো হয়েছে। চলছে তল্লাশি। তবুও খোঁজ নেই ফারহাদ হোসেন রুবেলের। থানায় জিডিও করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার (০৬ মার্চ) সকাল থেকে কারাবন্দি রুবেলের খোঁজ পাচ্ছে না চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। সকালে নিয়মিত বন্দি গণনাকালে ওই বন্দির অনুপস্থিতির বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। তবে এ বিষয়ে যোগাযোগ করেও কারা কর্মকর্তাদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

নগরীর সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি রুবেল। দিনভর কারা অভ্যন্তরে হদিস না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কারা কর্তৃপক্ষ।

শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর-৪১৭।

নিখোঁজ কয়েদির নাম মো. ফরহাদ হোসেন রুবেলের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামে। তার বাবার নাম শুক্কুর আলী ভাণ্ডারি। জিডিতে উল্লেখ করা হয়েছে, সদরঘাট থানায় দায়ের হওয়া একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা মোতাবেক গত ৯ ফেব্রুয়ারি রুবেলকে কারাগারে প্রেরণ করা হয়। শনিবার সকাল ৬টা থেকে কারা অভ্যন্তরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। তার সন্ধানে কারা অভ্যন্তরে তল্লাশি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, একজন হাজতি নিখোঁজের ঘটনায় কারা কর্তৃপক্ষ থানায় একটি জিডি করেছে। ওই হাজতি সদরঘাট থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

আসামি কারাগারে নাকি পালিয়েছেন, জানে না কারা কর্তৃপক্ষ!

আপডেট টাইম : ০৯:৩০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১