ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ ‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুবি’তে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নি/হ/ত ৮১ বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নি/হ/ত ২, আ/হত ৫৯ রুশ হামলায় ইউক্রেনে হতাহত ৯

গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক: গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে রোববার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনা হয়েছে, যেখানে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রসিকিউশন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করতে পারে।

এছাড়া,অভ্যুত্থানে চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষী আজ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে।এর আগে, গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি শেখ হাসিনাসহ এই মামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল।

এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার, এসি ইমরুল পলাতক রয়েছেন।আজ রবিবার জুলাই অভ্যুত্থানে ফার্মগেইট শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানি রয়েছে। এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা

গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

আপডেট টাইম : ০১:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫