বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মানুষের বসবাস উপযোগী সাভার গড়ে তুলতে চাই:চৌধুরী হাসান সারাওয়ার্দী নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা  আগৈলঝাড়ায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোট উপলক্ষ্যে যৌথবাহিনীর টহল অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর দান’ উৎসব আজ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

অনলাইন ডেস্ক: বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ উৎসব আজ শনিবার (১৯ অক্টোবর)। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এ দানোৎসব সকলের মধ্যে গড়ে তোলে ঐক্য, সংহতি ও সম্প্রীতি।

ত্যাগ, সংযম, নিয়মানুবর্তিতা আর কঠোর ধ্যান সাধনার মাধ্যমে উদযাপিত ‘কঠিন চীবন দান’ ভক্তদের বৌদ্ধের প্রকৃত অনুসারী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি বাণীতে আশা প্রকাশ করে বলেন, যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ‘কঠিন চীবন দান’ উদযাপনের মাধ্যমে বৌদ্ধ সমাজের শান্তি ও সম্প্রীতির বার্তা সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধের শান্তির বাণী মানবজাতির কল্যাণ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

কঠিন চীবর দান, বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার ও উৎসব। যা সাধারণত বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমা (ভাদ্র মাসের পূর্ণিমা) পালনের এক মাসের মধ্যে যেকোনো সুবিধাজনক সময়ে পালন করা হয়। এ অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করা হয়।

জানা গেছে, ‘কঠিন চীবর দান’ শব্দটি গৌতম বুদ্ধের সময় থেকে প্রচলিত হয়ে আসছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা কেটে, সুতা বানিয়ে, রং করে, নানা রকম আচার ও নিয়ম মেনে একেকটি চীবর তৈরি করার কাজটি খুব বেশি কঠিন বলেই অনুষ্ঠানের এই নাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com