বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

ঢাকার আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র-মাদক উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৯০ বার পঠিত

সাভার প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার কবিরপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রায়হান সরকার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। র‌্যাব বলছে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক ব্যবসা করে আসছিলেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কবিরপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত রায়হান সরকার (৩৫) চাঁদপুর জেলার উত্তর মতলব থানার আইয়ুব সরকারের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অভিনব পন্থায় মাদক পরিবহন ও বিক্রি করে আসছিল রায়হান। কখনও পিকনিকের বাসে, আবার কখনও কাভার্ড ভ্যানের ভেতরে মাদক পরিবহন করতো সে। আজ সোমবার সকালে রায়হান আশুলিয়ার কবিরপুরে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত হয় র‌্যাব। এরপর ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রায়হান কক্ষের ভেতর থেকেই র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি তিন রাউন্ড গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় র‌্যাব সদস্য নাছির ও মনির পায়ে গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়ে আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, বন্দুকযুদ্ধে নিহত মাদক ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী রায়হানের বিরদ্ধে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর অন্য একটি টিম আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় কুষ্টিয়াগামী লবণবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসম আটক ট্রাকের চালক ও সহকারীসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-২।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com