বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পরিবর্তনের ডাক নিয়ে গাজীপুর-৫ আসনে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিবেন, এস এম জাহাঙ্গীর নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের বংশপরিচয় নয়, দলের জনসমর্থনই আমাকে ফিরিয়ে এনেছে: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান আজ থেকে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণে জোর দিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ

ইরানের সঙ্গে যুদ্ধ চায় না সৌদি আরব

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৩২৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ইরানের সঙ্গে যুদ্ধ চায় না সৌদি আরব। জাতিসংঘে নিযুক্ত সৌদির স্থায়ী প্রতিনিধি আব্দুল্লাহ আল মুয়াল্লিমি বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। সম্প্রতি ইরানের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি। খবর পার্স ট্যুডে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ আল মুয়াল্লিমি বলেন, ইয়েমেনসহ কোন স্থানেই ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না সৌদি আরব।
তিনি আরও বলেন, পবিত্র মক্কায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির গত জুনের বৈঠকের সময় তেহরানের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।

আব্দুল্লাহ আল মুয়াল্লিমি বলেন, তার দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়টির জন্য দুই দেশের পক্ষ থেকেই উপযুক্ত পরিবেশ সৃষ্টির প্রয়োজন রয়েছে। ইয়েমেনে যুদ্ধের তীব্রতা কমানোর সময় এসে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। হামলায় এ পর্যন্ত সেখানে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। সম্প্রতি সৌদি আরবের মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com