বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অপপ্রচারে মানুষ বিশ্বাস করে না — এস এম জাহাঙ্গীর জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন জাতীয় নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই : আলী রীয়াজ এস এম জাহাঙ্গীরের হাতে ধানের শীষ তুলে দিলাম দেখে শুনে রাখবেন; তারেক রহমান আগৈলঝাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ মাদক কারবারি আটক

বাংলাদেশের ইলিশ ধরে নিয়ে যাচ্ছে প্রতিবেশি রাষ্ট্রের জেলেরা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৩৫৯ বার পঠিত

সাগরে ইলিশ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের কোনো লাভ হয়নি বলে মনে করেন, উপকূলের জেলে ও ব্যবসায়ীরা। কেননা নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে প্রতিবেশি দেশের জেলেরা বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরেছে। তাই দুই দেশের মধ্যে সমন্বয় করে নিষেধাজ্ঞা জারির আহ্বান তাদের।

ইলিশ সংরক্ষণে মাছ ধরার ওপর সরকার নির্ধারিত ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময়কাল শেষ হয়েছে। ট্রলারগুলো ভিড়ছে পাইকারী বাজারে। কিন্তু জেলে ও মাছ ব্যবসায়ীদের মুখে হাসি নেই। দীর্ঘদিন তারা মাছ ধরেন নি তাই প্রত্যাশা ছিলো অনেক বেশি মাছ পাওয়ার।

মাছের ব্যবসায়ীরা জানান, ইলিশ ধরার নিষেধাজ্ঞার কারণে নির্বিঘ্নে মা মাছ ডিম ছাড়তে পারে। কিন্তু এ সময়ে বাংলাদেশের জেলেরা মাছ না ধরলেও প্রতিবেশী রাষ্ট্রের জেলেরা সমুদ্র সীমায় এসে মাছ ধরে নিয়ে যায়।

সরকারের কিছু পদক্ষেপের কারণে ইলিশ মাছের উৎপাদন বেড়েছে নি:সন্দেহে কিন্তু সামগ্রিক অবস্থা বিবেচনায় প্রয়োজন আরো অনেক গবেষণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com