ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ওয়াসার পানির নমুনা নিয়ে শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসার পানির নমুনা পরীক্ষায় চার সদস্যের বিশেষজ্ঞ কমিটির অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানি আজ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে বলে জানান রিটকারী আইনজীবী তানভীর। এর আগে গত ৩১ জুলাই এ বিষয়ে শুনানি হয়।

উল্লেখ্য, রাজধানীর মিরপুর ও পাতলা খান লেনের পানির নমুনা আইসিডিডিআর,বি ও বুয়েটে পরীক্ষার ফলাফলে ফিকাল কলিফর্ম ও ই-কোলাই ব্যাকটেরিয়া পাওয়া যায়নি বলে আদালতকে জানায় ঢাকা ওয়াসার আইনজীবী। যদিও ঢাকা ওয়াসার পানির নমুনা পরীক্ষায় চার সদস্যের কমিটির প্রতিবেদনে ওই দুই স্থানে কলিফর্ম ও ই-কোলাইয়ের উপস্থিতির কথা এসেছে। তাই এ কমিটিকে ওয়াসার প্রতিবেদনের ওপর (২৩ অক্টোবরের) মধ্যে মতামত দিতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিষয়টি আজ শুনানির জন্য এসেছে।

ওই দিন (৩১ জুলাই) শুনানিকালে আদালত বলেন, ‘ওয়াসার কাজ সুপেয় বিশুদ্ধ পানি নিশ্চিত করা, যা চলমান প্রক্রিয়া।’

এর আগে আদালতের আদেশে গঠিত চার সদস্যের কমিটি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইসিডিডিআর,বির পরীক্ষাগারে পানির নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনটি গত ৭ জুলাই আদালতে দাখিল করা হয়।

প্রতিবেদনে বলা হয়, উৎসসহ ঢাকা ওয়াসার বিভিন্ন জোন থেকে সংগৃহীত পানির ৩৪টি নমুনার মধ্যে আটটিতে ব্যাকটেরিয়াজনিত দূষণ পাওয়া গেছে। এ দূষণ রোধে যথাযথ কর্তৃপক্ষের অবিলম্বে পদক্ষেপ নেয়া উচিত বলেও কমিটির সুপারিশে বলা হয়। সেদিন শুনানি নিয়ে আদালত এ প্রতিবেদনের বিষয়ে হলফনামা আকারে বক্তব্য ওয়াসাকে দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে ২৪ জুলাই আদেশের জন্য দিন রাখেন। ধার্য তারিখে ওয়াসার আইনজীবী সময়ের আরজির প্রেক্ষিতে আদালত ৩০ জুলাই শুনানির দিন ধার্য করেন। এর ধারাবাহিকতায় আজ ওয়াসার আইনজীবী এ এম মাছুম আদালতে ওই দুই স্থানের (মিরপুর ও পাতলা খান লেন) পানি পরীক্ষার ফলাফল ও তাদের কার্যক্রম তুলে ধরেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।

এর আগে গত বছরের ১২ অক্টোবর ‘অনিরাপদ পানি পান করছে সাড়ে সাত কোটি মানুষ’ শিরোনামে একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। এ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে একই বছরের ১৪ অক্টোবর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। এর প্রেক্ষিতে গত বছরের ৬ নভেম্বর হাইকোর্ট রুল দেন এবং ওয়াসার পানির মান পরীক্ষায় চার সদস্যের কমিটি গঠন করতে বলেন। এরপর গত ১৮ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

চার সদস্যের কমিটি তিন দফা সুপারিশ করেছে। এতে বলা হয়, নিরীক্ষায় শনাক্ত হওয়া সরবরাহকৃত এলাকায় ব্যাকটেরিয়াজনিত দূষণ রোধে যথাযথ কর্তৃপক্ষের এখনই পদক্ষেপ নেয়া উচিত। সমস্যাপ্রবণ এলাকায় সুপেয় পানি নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিবারে বা খানায় পানির মান সার্বিক পর্যবেক্ষণ করতে হবে। সব পরিবারে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ওয়াসার পানির নমুনা নিয়ে শুনানি আজ

আপডেট টাইম : ০২:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯