ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ত্বক সুন্দর রাখবে দুধের কার্যকরী ৫ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক: রূপচর্চায় নানাকিছু ব্যবহার করা হয়। এর মধ্যে দুধও বেশ কার্যকরী একটি উপাদান। কারণ দুধ দিয়ে সঠিকভাবে যত্ন নিলে ত্বক সুন্দর রাখা যায় অনেকটাই। মুখের পাশাপাশি গলা, ঘাড়, হাতের ত্বকেরও যত্ন নেয়া প্রয়োজন। শুষ্ক ত্বক, ডেড সেল, ট্যান পড়ার মতো একাধিক সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন দুধ। চলুন জেনে নেই দুধ দিয়ে ত্বকের যত্ন নেয়ার পাঁচটি উপায়-

ক্লিনজার হিসেবে: দুধ কিন্তু ক্লিনজার হিসেবেও বেশ কার্যকরী। এককাপ দুধ তুলো ভিজিয়ে সারা মুখে মাখুন। আঙুলের ডগা দিয়ে মিনিট পাঁচেক মালিশ করে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। ফল পাবেন হাতেনাতে।

ত্বকের শুষ্কতায়: দুধের সঙ্গে কলা চটকে প্যাক তৈরি করে নিন। মুখে, হাতে, ঘাড়ে, গলায় এই প্যাক মেখে ৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’দিন এই প্যাক ব্যবহার করতে পারলে শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই।

রোদে পোড়া দাগ দূর করতে: আধাকাপ দুধের সঙ্গে সম পরিমাণ গ্রিন টি মিশিয়ে মুখ, হাত, ঘাড়, গলার ট্যান পড়া অংশ তুলো দিয়ে মাখুন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন গোসলের আগে এভাবে ব্যবহার করলে উপকার পাবেন।

স্ক্রাব হিসেবে: ত্বকের মরা চামড়া তুলতে দুই চামচ দুধ আর সম পরিমাণ মধুর সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে অন্তত ১৫ মিনিট স্ক্রাব করুন। তারপর হালকাগরম পানিতে মুখ ধুয়ে নিন। উপকার পাবেন।

পায়ের পাতা পরিষ্কার রাখতে: দুই চামচ দুধ আর সম পরিমাণ মধু মিশিয়ে পায়ের পাতা আর গোড়ালিতে মিনিট দশেক মাখিয়ে রাখুন। এরপর বড় কোনো পাত্রে হালকা গরম পানি নিয়ে তাতে ১৫ মিনিট পা ডুবিয়ে রেখে পিউমিক স্টোন দিয়ে ঘষে নিন। এতে পা পরিষ্কার আর নরম হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ত্বক সুন্দর রাখবে দুধের কার্যকরী ৫ ব্যবহার

আপডেট টাইম : ০১:১৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯