ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ

৮০০ বছরের পুরোনো ‘সোনার সুড়ঙ্গ’ পেলেন বিজ্ঞানীরা

সিটিজেন ডেস্ক:মাটির নিচে ৮০০ বছরের পুরোনো সোনার সুড়ঙ্গের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। খোঁজ মিলল যোদ্ধাদের গোপন সদর দফতরেরও। এখন শুধু খোঁড়াখুঁড়ি করে সেই সম্পত্তি তুলে আনার অপেক্ষা। উন্নত প্রযুক্তির লেজার প্রযুক্তি ব্যবহার করে এই সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ন্যাশনাল জিয়োগ্রাফিক চ্যানেলের বিজ্ঞানী লিন এবং তার দল সম্প্রতি ইসরায়েলে এই সোনার সুরঙ্গের খোঁজ পেয়েছেন। চ্যানেলটিতে তা সম্প্রচার করাও হয়েছে। লিন জানিয়েছেন, একাদশ শতকে ধর্মযুদ্ধের সময় ইসরায়েলের শহর একরির নিচে খ্রিষ্টান যোদ্ধারা সুড়ঙ্গ তৈরি করেছিলেন।

ধর্মযুদ্ধ ছিল ইসরায়েলকে মুসলিম আধিপত্য থেকে মুক্ত করার, সেখানে খ্রিস্টধর্মের সূচনা করার। ধর্মযুদ্ধের সময় ইসরায়েলের ওই শহরই ছিল যোদ্ধাদের সদর দফতর।

সদর দফতর যাতে সহজে খুঁজে না পাওয়া যায়, তার জন্য একরি শহরের মাটির অনেকটা নিচে ওই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। গোপন সুড়ঙ্গ দিয়ে সদর দফতরে পৌঁছাতেন যোদ্ধারা।

এই সুড়ঙ্গ দিয়ে যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী এবং সঙ্গে প্রচুর সোনা নিয়ে যেতেন যোদ্ধারা। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন, এই গোপন সুড়ঙ্গ সোনার মতো মূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার পাশাপাশি সেনাদের লুকিয়ে থাকা এবং বিপদে পড়লে অন্যত্র পালানোর রাস্তা হিসেবেও ব্যবহার করা হতো।

এতদিন সেই সুড়ঙ্গ এবং সদর দফতরের কথা জানা থাকলেও, তার প্রকৃত অবস্থান জানা ছিল না। এই প্রথম ৮০০ বছরের পুরোনো সেই সুড়ঙ্গের খোঁজ পেলেন বিজ্ঞানী লিন। তবে এই সুড়ঙ্গ মাটির ঠিক কতটা নিচে রয়েছে এবং তার বিস্তৃতি কতটা জায়গা জুড়ে রয়েছে তা জানার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

ইসরায়েলের একরি শহরে মাটির ওপরে থাকা খ্রিষ্টান ধর্মযোদ্ধাদের সদর দফতরের ধ্বংসস্তূপ এখনও রয়েছে। বিজ্ঞানীদের অনুমান, আরও ভালো করে খোঁড়াখুঁড়ি করলে ধর্মযোদ্ধাদের লুকিয়ে রাখা অনেক সোনা উদ্ধার করা যাবে মাটির নিচের ওই সদর দফতর এবং সুড়ঙ্গ থেকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

৮০০ বছরের পুরোনো ‘সোনার সুড়ঙ্গ’ পেলেন বিজ্ঞানীরা

আপডেট টাইম : ১২:২২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯