ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিএসইসির সাবেক চেয়ারম্যান সুলতানকে কারাদণ্ড দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক:জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (বিএসইসি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিচালক সুলতান আহমেদ শিকদারকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। এছাড়া তাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুদকের দুই ধারায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়। এক ধারায় ছয় বছর এবং আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দুদকের সহকারী পরিচালক নিরু শামসুন নাহার বাদী হয়ে ২০০৮ সালের ১৮ নভেম্বর সুলতান আহমেদের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় তার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ধারায় এক কোটি ৫৫ লাখ টাকার সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও ২৭ (১) ধারায় তিন কোটি ৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলায় ২০০৯ সালের ২২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১০ সালের ৬ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিএসইসির সাবেক চেয়ারম্যান সুলতানকে কারাদণ্ড দিলেন আদালত

আপডেট টাইম : ১১:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯