ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের ক্যাচমেন্ট এরিয়া সম্প্রসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয়সংলগ্ন এলাকা) এজিবি কলোনির পরিবর্তে মতিঝিল থানা পর্যন্ত সম্প্রসারণ করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) অভিভাবক ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে সন্তানদের মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তি করানোর জন্য তীব্র প্রতিযোগিতায় নামেন অভিভভাবকরা। শিক্ষার্থীদের নিজস্ব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য সরকার ক্যাচমেন্ট এরিয়ায় ৪০ শতাংশ কোঠা চালু করেছে। এ সুযোগে বিগত বছরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি ক্যাম্পাস মুগদা, বনশ্রী, মতিঝিল ক্যাম্পাসে ক্যাচমেন্ট এরিয়া চালু হয়।

তাতে মুগদা শাখার ক্যাচমেন্ট এরিয়া পুরো মুগদা থানাব্যাপী, বনশ্রী শাখার ক্যাচমেন্ট এরিয়া পুরো রামপুরা থানাব্যাপী। কিন্তু মূল মতিঝিল ক্যাম্পাসের ক্যাচমেন্ট এরিয়া শুধু এজিবি কলোনি। এতে মতিঝিল এলাকার শিক্ষার্থীরা ক্যাচমেন্ট এরিয়ার ৪০ শতাংশ কোটা থেকে বঞ্চিত। এজিবি কলোনির বাসিন্দারাই কেবল ক্যাচমেন্ট এরিয়ার ৪০ শতাংশ কোটায় মতিঝিল ক্যাম্পাসে ভর্তি হয়।

এতে প্রতি বছর প্রাপ্ত কোটার সমপরিমাণ আসনে যোগ্য শিক্ষার্থী না পাওয়ায় খালি আসনে টাকার বিনিময়ে ভর্তি বাণিজ্য এবং কোনো কোনো ক্ষেত্রে ভুয়া বরাদ্দপত্র দাখিল করে ছাত্র ভর্তি করানো অভিযোগ উঠেছে। মতিঝিল থানার সীমানা পর্যন্ত ক্যাচমেন্ট এরিয়া সম্প্রসারণ করে ছাত্রছাত্রীর ভর্তির নির্দেশিকা জারি করার দাবি জানান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের ক্যাচমেন্ট এরিয়া সম্প্রসারণের দাবি

আপডেট টাইম : ১২:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯