ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

খালেদার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়ল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মানহানির দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সালমা সুলতানা সোমা, ব্যারিস্টার ফাইয়াজ জিবরান, গোলাম আক্তার জাকির ও রোকন উজ্জামান।

গত ১৮ জুন একই বেঞ্চ দুই মামলায় ছয় মাসের জামিন দেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১৪ সালে এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে ২০১৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলা হয়। ওই দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করা হলে আদালত প্রথমে ছয় মাসের জামিন দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

খালেদার জামিনের মেয়াদ আরও এক বছর বাড়ল

আপডেট টাইম : ১১:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯