ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

২৫ জানুয়ারি শুরু হচ্ছে শিক্ষার্থীদের কেবিনেট নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন শুরু হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি (শনিবার) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

জানা গেছে, ২০২০ সালে মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ থেকে দশম শ্রেণি) ও দাখিল মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন আয়োজন করা হবে। তবে অন্য কোনো পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান যেমন- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং আলিম, ফাজিল ও কামিল মাদরাসা এ নির্বাচনের আওতায় বিবেচিত হবে না।

তফসিল অনুযায়ী, ১৪ জানুয়ারি থেকে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মনোনয়নপত্র আহ্বান করা হবে। ১৬ জানুয়ারি মনোনয়নপত্র জমা নেয়া হবে। যাচাই বাছাই শেষে ১৮ জানুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

১৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং ওইদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং বিকেলে ফল ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচন’র আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা করা, শ্রদ্ধা প্রদর্শন, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করাসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়।

২০১৬ সাল থেকে সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। আনন্দঘন ও উৎসবের মধ্য দিয়ে এ নির্বাচন আয়োজন করা হয়ে থাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

২৫ জানুয়ারি শুরু হচ্ছে শিক্ষার্থীদের কেবিনেট নির্বাচন

আপডেট টাইম : ১১:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০