ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

১০৫ জনের সাক্ষ্য শেষ হলো ডেসটিনির অর্থপাচার মামলায়

আদালত প্রতিবেদক: মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার কোটি টাকার বেশি পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলায় চার্জশিটভুক্ত ৩০৩ জন সাক্ষীর মধ্যে ১০৫ জনের সাক্ষ্য শেষ হলো।

সাক্ষ্য দেয়া চারজন হলেন- মার্কেন্টাইল ব্যাংক বিজয়নগর শাখার ভিপি লুৎফুল হায়দার চৌধুরী, ন্যাশনাল ব্যাংক লি. দিলকুশা শাখার এসএভিপি সিদ্দিকুর রহমান, প্রিমিয়ার ব্যাংক বসুন্ধরা শাখার এফএভিপি আনিসুর রহমান এবং ইস্টার্ন ব্যাংক লি. প্রধান কার্যালয়ের লিগ্যাল অফিসার অ্যাডভোকেট এ আর এম কামরুজ্জামান কাঁকন।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ জানুয়ারি (বুধবার) দিন ধার্য করেন।

মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমীনসহ আসামি ৪৬ জন। তাদের মধ্যে ৮ জন জামিনে আছেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।

কারাগারে থাকা আসামিরা হলেন- ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম ও মো. জিয়াউল হক মোল্লা ও সাঈদুল ইসলাম খান (রুবেল)।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় মানিলন্ডারিং আইনে এ মামলা করা হয়। ২০১৪ সালের ৪ মে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার গ্রাহকদের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২০১৬ সালের ২৪ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

১০৫ জনের সাক্ষ্য শেষ হলো ডেসটিনির অর্থপাচার মামলায়

আপডেট টাইম : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০