ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার

আদালত প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে পরকীয়া সন্দেহে স্ত্রী সাজেদা আক্তারকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন স্বামী ফেরদৌস মিয়া।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালতের কলাবাগান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে ফেরদৌস পরকীয়ার সন্দেহে কলাবাগানের ভূতের গলি এলাকায় একটি বাসায় সাজেদা আক্তারকে কুপিয়ে হত্যা করে। স্থানীয় লোকজন ফেরদৌসকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, দুই তিন বছর আগে ফেরদৌস ও সাজেদা হবিগঞ্জ থেকে ঢাকায় আসেন। রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকায় দুই সন্তানকে নিয়ে একটি টিনসেড বাসায় ভাড়া থাকতেন তারা।

ফেরদৌস পেশায় রিকশাচালক। তিনি মাদকাসক্ত। সাজেদা আক্তার বাসা বাড়িতে কাজ করতেন।

সাজেদা যে বাসায় থাকতেন তার থেকে কিছু দূরের বাসিন্দা জনৈক রাসেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার ফাঁকে সাজেদা রাসেলকে নিয়ে গভীর রাত অবধি বাইরে থাকতেন। দুই শিশুসন্তান বাসায় থাকলেও তাদের ঠিকমত আদর-যত্ন কিংবা পরিচর্যা করতেন না। এ অবস্থা দেখে প্রায়ই সাজেদা ও ফেরদৌসের ঝগড়া-বিবাদ হত। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার শালিসও হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার

আপডেট টাইম : ০৭:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০