ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জি কে শামীমের দেয়া জামিন বাতিল

আদালত প্রতিবেদক: অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে দেয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের রিকল আবেদনের শুনানি নিয়ে ৮ মার্চ (রোববার) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন বাতিল করেন।

যুবলীগের বহিষ্কৃত এ নেতাকে অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। অত্যন্ত গোপনীয়তায় গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান (এফ আর খান) তার জামিন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন তিনি। অন্যদিকে, জিকে শামীমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি ও শওকত ওসমান। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল কাজী মো. মাহমুদুল করিম রতন ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এর আগে শনিবার (৭ মার্চ) তার আইনজীবী শওকত ওসমান জানিয়েছিলেন, গত ফেব্রুয়ারি মাসের ৪ ও ৬ তারিখে তিনি হাইকোর্টের দুই বেঞ্চ থেকে অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় জামিন পেয়েছেন। একটিতে এক বছর ও অপরটিতে ছয় মাস। মানিলন্ডারিং ও দুদকের আরও দু’টি মামলা আছে সেগুলোর জন্য অলরেডি হলফনামা করা হয়েছে। তবে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

ক্যাসিনোবিরোধী অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই ভবন থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এর মধ্যে গত ২৮ জানুয়ারি অস্ত্র আইনের মামলায় বিচার শুরু হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জি কে শামীমের দেয়া জামিন বাতিল

আপডেট টাইম : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০