ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গণস্বাস্থ্যকে অনুদান দিলো গণকল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস চিহ্নিত করতে কিট তৈরি করতে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুদান দিয়েছে গণকল্যাণ ট্রাস্ট। শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ একথা জানান।

তিনি বলেন, ‘গণকল্যাণ ট্রাস্ট নামে একটি সংগঠনের পক্ষে সফিউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল ২৫ মার্চ গণস্বাস্থ্য নগর ভবনের অফিসে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে ৫ লাখ টাকার চেক প্রদান করেছেন।’

তিনি জানান, করোনার পরীক্ষা-নিরীক্ষা ও এর প্রতিকার কীভাবে করা যায় তা নিয়ে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করছেন। বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ও পরামর্শে করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরির চেষ্টা সফল হয়েছে।

ডা. জাফরুল্লাহ জানিয়েছেন, কিট তৈরি করতে যে ম্যাটেরিয়ালস প্রয়োজন সেগুলো ইংল্যান্ড থেকে আসার কথা আজ (শনিবার)। যদিও আগামী সোম-মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ইংল্যান্ড থেকে ফ্লাইট বন্ধ। সেক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা নিচ্ছি। সেজন্য অন্তত ১০ দিন কিট তৈরি পিছিয়ে গেলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গণস্বাস্থ্যকে অনুদান দিলো গণকল্যাণ ট্রাস্ট

আপডেট টাইম : ০৬:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০