ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

মঙ্গলবার ৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক: টানা পঞ্চম দিনের মতো দেশে তাপপ্রবাহ বইছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) চার অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও অব্যাহত থাকতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, সীতাকুণ্ড, রাঙ্গামাটি ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে।

ফরিদপুরে ৩৬ দশমিক ৩ ডিগ্রি, সীতাকুণ্ডে ৩৬ দশমিক ১ ডিগ্রি, রাঙ্গামাটিতে ৩৭ ডিগি এবং কক্সবাজারে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, প্রথম দিন ১২ অঞ্চল, দ্বিতীয় দিন ১২ অঞ্চল, তৃতীয় দিন ১২ অঞ্চল ও একটি বিভাগ, চতুর্থ দিন চার অঞ্চল এবং আজ পঞ্চমদিন চার অঞ্চলের ওপর দিতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রথম দুই দিন বাদে বাকি তিন দিনই নতুন কিছু অঞ্চল তাপপ্রবাহের আওতায় এসেছে এবং কিছু অঞ্চল তাপপ্রবাহের বাইরে গেছে।

আগামী ৭২ ঘণ্টার (৩ দিন) শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব

মঙ্গলবার ৪ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

আপডেট টাইম : ০৫:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০